সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শিক্ষার্থীদের মাঝে এলামনাই এসোসিয়েশনের শিক্ষা উপকরণ প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে শিক্ষার্থীদের মাঝে এলামনাই এসোসিয়েশনের শিক্ষা উপকরণ প্রদান

বাগেরহাটের চিতলমারীতে মুক্তবাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয়ের মেধাবী, কৃতি ও অস্বচ্ছল ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস, অভিধানসহ বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি বিভাষ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রথমে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ডা, তপন কুমার মন্ডল ও ইউসুফ আল মামুনের অকাল প্রয়াণে শোক প্রস্তাব ও তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট করে নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলক চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টামন্ডলীর সদস্য গোপাল চন্দ্র মন্ডল, সহ-সভাপতি নিত্যানন্দ মন্ডল, সাধারণ সম্পাদক নৃপেন মন্ডল, সহ সাধারণ সম্পাদক অসীম কুমার গুহ, সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ তরফদার, সাংষ্কৃতিক সম্পাদক পরিমল হীরা, মো: মিঠু শেখ, এ্যাড, বাসুদেব গুহ, বিপ্লব কান্তি বিশ্বাস, মৃনাল কান্তি গুহসহ অন্যান্য সম্মানিত সদস্য, শিক্ষকমন্ডলী ও ছাত্র ছাত্রীবৃন্দ।

এ সময় অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ তুলে দেন। অনুষ্ঠানে শেষে সংগঠনের পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত

ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।