সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শারদীয় দুর্গোৎসবে প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউণ্ডেশনের অনুদান প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে শারদীয় দুর্গোৎসবে প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউণ্ডেশনের অনুদান প্রদান

বাগেরহাটের চিতলমারীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও মন্দিরে মন্দিরে অনুদান ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউণ্ডেশনের সদস্যরা। ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী দেব নারায়ন মল্লিক রাজের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন মন্দিরে অনুদানের অর্থ তুলে দেন ফাউণ্ডেশনের সদস্যরা। শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমী থেকে শুরু করে শুভ বিজয়া পর্যন্ত অুনদান প্রদান কার্যক্রমে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন চিতলমারী থানার ওসি স্বপন কুমার রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল পারভেজ, চিতলামরী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ স্বপন কুমার রায় ও সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা প্রমুখ। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন ফাউণ্ডেশনের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সহ-সভাপতি পরিতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত কুমার মন্ডল, কোষাধ্যক্ষ তুষার কান্তি বৈরাগীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমী থেকে শুরু করে দশমী পর্যন্ত ফাউণ্ডেশনের সদস্যরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে চিতলমারীর সকল পুজা মন্দির ও মোল্লাহাটের কয়েকটি মন্দিরে গিয়ে পূজা কমিটির হাতে এ অনুদানের অর্থ তুলে দেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।