সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে রহমতপুর কলেজিয়েট স্কুলের ৫২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে রহমতপুর কলেজিয়েট স্কুলের ৫২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রহমতপুর কলেজিয়েট স্কুলের ৫২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে দুই তিন দিন ব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন।

এ সময় রহমতপু কলেজিয়েট স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কলাতলা ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন নেছা, ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, মাসুদ সর্দার, কাজী আবু শাহীন, ওলিউজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তায়জুল ইসলাম তারা, যুগ্ম সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শেখ কামরুল ইসলাম, আলহাজ্ব কবিরুজ্জামান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু সাঈদ শেখ, রকিব মোল্লা, আওয়ামী লীগ নেতা সাইফ আল মামুন খাঁনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটির সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আবদুছ ছালামসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও কলাতলা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।