সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে রহমতপুর কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী | চ্যানেল খুলনা

চিতলমারীতে রহমতপুর কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী

বাগেরহাটের চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রহমতপুর কলেজিয়েট স্কুলের তিন দিন ব্যাপী ৫২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন ব্যাপী এ প্রতিযোগিতা শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন রহমতপুর কলেজিয়েট স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কলাতলা ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আবদুছ সালাম, বিশিষ্ট শিল্পপতি আহসান কবির দানা, বিশিষ্ট ব্যবসায়ী খসরুল আলম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুলতানা মল্লিক, ইউপি সদস্য আমান উল্লাহ ফাইজুল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ রহমান, মো আজিজুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য হাসি বেগম, বিউটি বেগম প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটির সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।