সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে মাধ্যমিক স্তরের অর্ধশত শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে মাধ্যমিক স্তরের অর্ধশত শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

বাগেরহাটের চিতলমারীর চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক গীতা রানী রানার পিতা স্বর্গীয় ধীরেন্দ্রনাথ রানা ও মাতা খুকু রানী রানা স্বরণে প্রতিবছরের ন্যায় এ বছরও এ বৃত্তি প্রদান করা হয়। একই সাথে এলাকার প্রবীণ ব্যক্তিদের মাঝে পবিত্র গ্রন্থ ও বস্ত্র প্রদান করা হয়েছে।

বৃত্তি প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যাান অশোক কুমার বড়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, ঢাকা হাইকোর্টের আইনজীবী সুকেশ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা বিরেশ্বর মধু, চিত্ত রঞ্জন বিশ্বাস, সমাজ সেবক কাশিনাথ বিশ্বাস, চরডাকাতিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ বিশ্বাস প্রমুখ।

স্মৃতিচারণ শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

ফকিরহাটে মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

মোংলা মহিলা দলের নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।