সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে বাউল শিল্পীর বসতঘর পুড়ে ছাই | চ্যানেল খুলনা

চিতলমারীতে বাউল শিল্পীর বসতঘর পুড়ে ছাই

বাগেরহাটের চিতলমারী উপজেলায় একজন বাউল শিল্পীর বসতঘরসহ একটি ভ্যান আগুনে পুড়ে গেছে। বিদ্যুৎ শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গত সোমবার (০১ আগস্ট) দিবাগত সন্ধ্যায় উপজেলার আদিখালী গ্রামের বাউল শিল্পী মো জহুর মোল্লার বসতঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনার কোন লোকের ক্ষয়ক্ষতি হয়নি। আগুনে জহুর মোল্লার বাদ্যযন্ত্র খমক, একতারা, বিভিন্ন মালা, পোষাক, নগদ টাকা, ব্যাটারি চালিত ভ্যানসহ দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।

উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আদিখালী গ্রামের মো. সোহরাব মোল্লার ছেলে মো. জহুর মোল্লা পেশায় ভ্যানচালক। বাউল-ফকির গানের শিল্পী হিসেবে তিনি পরিচিত। একই গ্রামের হারুন শেখের বাড়ি ভাড়া নিয়ে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। প্রত্যক্ষদর্শী হারুন শেখের ভাই আনসার শেখ জানান, চিতলমারী-বাগেরহাট প্রধান সড়কের পাশে ওই বসতঘরটির অবস্থান। সোমবার সাড়ে ছয়টার দিকে হঠাৎ ওই ঘরটি আগুনে পুড়তে থাকে। শিল্পী জহুর মোল্লা তখন বাড়িতে ছিলনা। এলাকার লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিল। কিন্তু বিদ্যুতের তার বার বার জ্বলে ওঠায় ভয়ে সবাই সরে আসে।

বাউল-ফকির গানের শিল্পী মো. জহুর মোল্লা জানান, আগুনে আমার একতারা, বিভিন্ন মালা, পোষাক, নগদ টাকা, ব্যাটারি চালিত ভ্যানসহ বিভিন্ন মালামাল পুড়ে অপূরণীয় ক্ষতি হয়েছে। আমার তো এখন বসবাসের আর কোন জায়গা নেই।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।