সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে দেড় শতাধিক প্রতিমা দেখতে দর্শনার্থীর পদচারণায় মুখরিত ছিল চন্ডীভিটা দুর্গা মন্দির | চ্যানেল খুলনা

চিতলমারীতে দেড় শতাধিক প্রতিমা দেখতে দর্শনার্থীর পদচারণায় মুখরিত ছিল চন্ডীভিটা দুর্গা মন্দির

বিজয়া দশমীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ আয়োজন বাগেরহাটের চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নের চন্ডীভিটার দুর্গোৎসব। বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব কালাচাঁদ সিংহের পৃষ্ঠপোষকতায় ও এলাকাবাসির সার্বিক সহযোগিতায় প্রায় দেড় শতাধিক প্রতিমার সমন্বয়ে এ বৃহৎ দুর্গোৎসবের আয়োজন করা হয়।

মহা ষষ্ঠীর দিন থেকে শুরু করে বিজয়া দশমীর পরের দিন পর্যন্ত দেশ- বিদেশের লাখো ভক্ত-দর্শনার্থীদের ভীরে চন্ডীভিটা এলাকা ছিল মুখোরিত। বিভিন্ন বয়সের ও শ্রেণি পেশার মানুষের উপস্থিতি জানান দেয় আয়োজকদের বৃহৎ এ আয়োজনের স্বার্থকতা।

পুজা উপলক্ষে আয়োজিত গ্রামীণ মেলায় পুতুল নাচ, নাগরদোলা, শিশুদের ট্রেনসহ বিভিন্ন ধরনের রাইডে তরুণ-তরুণী ও শিশুদের ভীর ছিল চোখে পড়ার মতো। পুজার শুরু থেকে শেষ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর নিবিড় পর্যবেক্ষণ ও এলাকাবাসির সার্বিক সহযোগিতা থাকায় কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই উৎসব মুখর ও শান্তিপূর্ন পরিবেশে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হয় ৫ দিন ব্যাপী এ শারদীয় দুর্গোৎসব।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।