সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

প্রতিবেশী কর্তৃক যাতায়াতের পথে বাঁধা

চিতলমারীতে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন

বাগেরহাটের চিতলমারীতে প্রতিবেশী আরাফাত মোল্লা কর্তৃক যাতায়াতের পথে বাঁধা সৃষ্টি করা ও প্রতিনিয়ত অশালীন আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চিতলমারী উপজেলা যুবলীগের আহŸায়ক কমিটির সদস্য ও চিতলমারী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম । রবিবার ( ২২ মে) বেলা ৩ টায় চিতলমারীর উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে রবিউল ইসলাম খান বলেন, ‘আমি আড়–য়াবর্নি মৌজায় এস এ ২০ খতিয়ানে ২২৮নং দাগে ৪ শতক জমি ই¯্রাফিল মল্লিক নিকট থেকে ক্রয় করি। উক্ত জমি ক্রয়ের পর থেকে ৪ শতকে ভোগ দখলে আছি। আমার পূর্বে ওই জমির পাশে মোঃ টিপু হাওলাদার ও মোঃ হায়দার আলী (দলিল লেখক) বসবাস করতেন। তাদের বাড়ি থেকে রাস্তায় বের হবার কোন রাস্তা ছিল না। স্থানীয় চিতলমারী সদর ইউনিয়ন চেয়ারম্যানের উপস্থিতে তার প্যাডে লিখিত আকারে কেরামত মোল্লার নিকট জমি ক্রয় করে রাস্তা নির্মাণ করা হয়। রাস্তা তৈরি হওয়ার পর প্রতিবেশী আরাফাত মোল্লা পিছনের বাড়ির লোকদের রাস্তা দিয়ে চলাললের পথে বাঁধা সৃষ্টি করে ও প্রতিনিয়ন অশালীন আচরণ করতে থাকে। বহু চেষ্টা করার পর ও তাদের প্রতিহত করা যাচ্ছে না। সম্প্রতি আরাফাত মোল্লা প্রভাবশালী বংশের মেয়েকে বিবাহ করার পর থেকেই আরো বেপরোয়া হয়ে আমাদের সাথে খারাপ আচরণের মাত্রা বাড়িয়ে দেয়। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন দলিল লেখক হায়দার আলী, গার্মেন্ট ব্যবসায়ী সাগর প্রমুখ।

এ ব্যাপারে আরাফাত মোল্লা বলেন, সকলের যাতায়াতের জন্য আমি একা কেন জায়গা দেব? পাশ্ববর্তী প্রতিবেশীদের জমি থেকে অর্ধেক ও আমার রেকর্ডীয় জমি থেকে অর্ধেক নিয়ে রাস্তা তৈরি করলে আমার কোন আপত্তি থাকবে না।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।