সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে তিন শতাধিক চক্ষু রোগী বিনামূল্য পেল ঔষধ ও চিকিৎসা সেবা | চ্যানেল খুলনা

চিতলমারীতে তিন শতাধিক চক্ষু রোগী বিনামূল্য পেল ঔষধ ও চিকিৎসা সেবা

বাগেরহাটের চিতলমারীর বিভিন্ন এলাকার তিন শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে। উপজেলার বোয়ালিয়ার স্বর্গীয় জগদীশ চন্দ্র মন্ডলের ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৩১ জানুয়ারী) দিন ব্যাপী জগদিশ চন্দ্র দাতব্য চিকিৎসালয়ে এ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বাগেরহাট বিএমএ’র সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডাঃ অরুণ চন্দ্র মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে ও বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু রোগীদের চিকিৎসা প্রদানসহ ছানি রোগীদের অপারেশনের ব্যবস্থা করা হয়।

দিন ব্যাপী এ চিকৎসা ক্যাম্পের উদ্বোধন করেণ বাগেরহাট সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম সমাদ্দার, বাগেরহাট জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোশারফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হোসেন, বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ একেএম আরিফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।