সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে ঝড়ের কবলে খামারীর ১১শ মুরগীর মৃত্যু; ৭ লক্ষাধিক টাকার ক্ষতি | চ্যানেল খুলনা

চিতলমারীতে ঝড়ের কবলে খামারীর ১১শ মুরগীর মৃত্যু; ৭ লক্ষাধিক টাকার ক্ষতি

বাগেরহাটের চিতলমারীতে ঘুর্ণিঝড় সিত্রাং এর আঘাতে হিজলা ইউনিয়নের শান্তিখালী গ্রামের অলি খান নামের এক খামারীর ১১শ ডিম পাড়া লেয়ার মুরগীর করুন মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮ টার দিকে ঘুর্ণিঝড়ের কবলে পড়ে চিংড়ি ঘেরের উপর নির্মিত মুরগীর কামারের ঘর পানিতে পড়ে যায়। এ সময় পানিতে ডুবে ওই খামারীর ১১শ ডিম পাড়া মুরগীর মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ খামারীর ৭ লক্ষাধিক টাকা ক্ষতি হয়। মঙ্গলবার দুপুরে মৃত মুরগীগুলোকে বাড়ির পাশে মাটিতে গর্ত করে রাখা হয়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ খামারী অলি খান জানান, কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও ব্র্যাক ব্যাংকসহ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি খামারটি করেছিলেন। মাত্র এক মাস হয়েছে মুরগী গুলো ডিম দেওয়া শুরু করেছে। এমন সময় সব মুরগী মারা যাওয়ায় তিনি ৫ সদস্যের পরিবার নিয়ে সীমাহীন ক্ষতির সম্মুখিন হয়েছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।