সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে জিপিএ -৫ ও পাশের হারে চর বানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব | চ্যানেল খুলনা

চিতলমারীতে জিপিএ -৫ ও পাশের হারে চর বানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব

বাগেরহাটের চিতলমারীতে চলতি বছরের এস এস সি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে সর্বাধিক জিপিএ-৫ ও নিজ কেন্দ্রে সর্বাধিক পাশের হারে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়। একই সাথে বিদ্যালয়ের ভোকেশনাল শাখায় শতভাগ পাশসহ জিপিএ-৫ পেয়েও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর অনুষ্ঠিত এস এস সি পরীক্ষায় চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় থেকে জেনারেল শাখায় ৮০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ৩০ টি জিপিএ-৫সহ ৭৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। ফলা ফল বিশ্লেষণে যা উপজেলা পর্যায়ে জিপিএ-৫ ও কেন্দ্রে পাশের হারের শীর্ষে। একই সাথে বিদ্যালয়ের ভোকেশনাল শাখায় ২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে শতভাগ কৃতকার্যসহ ৮ জিপিএ-৫ এর কৃতিত্ব অর্জন করে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়ের সার্বিক সহযোগিতা ও শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াসহ সকল ক্ষেত্রেই ধারাবাহিক সফলতা অর্জন করে চলেছে বলে দাবী করেণ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ই। তিনি বিদ্যালয়ের ভালো ফলাফলের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।