সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কমিটি গঠন | চ্যানেল খুলনা

চিতলমারীতে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কমিটি গঠন

‘ শুদ্ধ সাহিত্য ও সংস্কৃতি চর্চা হোক বিশ্ব বন্ধুত্বের মূলমন্ত্র’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রাখে বাগেরহাটের চিতলমারী গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা মিলনায়তনে জেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সাংবাদিক সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে সাহিত্য আড্ডা, পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাসীন রেজাকে সভাপতি ও রেখা আলীকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহার, কোষাধ্যক্ষ ওমর আলী। কমিটির অন্যান্য সদস্য হলেন সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জুড়ান মণ্ডল, হেলেনা পারভীন, সাংগঠনিক সম্পাদক বিভাষ দাস, কোষাধ্যক্ষ অসিম বিশ্বাস মিলন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পংকজ মণ্ডল প্রমুখ।  কমিটি গঠন শেষে নেতৃবৃন্দের পক্ষ থেকে সংগঠনের উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছাকে ফুলেল শু়ভেচ্ছা জানানো হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।