সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে অশ্বিনী সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে অশ্বিনী সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ অশ্বিনী সেবাশ্রমের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় অশ্বিনী সেবাশ্রম কমিটির উদ্যোগে গঙ্গাচন্না আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সেবাশ্রমের সভাপতি ও বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ ম-লের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সঞ্জিবন গাইনের সঞ্চালণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শেখ বাদশ মিয়া, চরবানিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকুল কৃষ্ণ ম-ল, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ম-ল, সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, সাবেক সভাপতি এসএস সাগরসহ আশ্রমের কয়েকশত ভক্ত। সভায় আশ্রম পরিচালনার ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।