সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে অশ্বিনী সেবাশ্রমের পঞ্চবার্ষিকী কমিটি গঠন | চ্যানেল খুলনা

চিতলমারীতে অশ্বিনী সেবাশ্রমের পঞ্চবার্ষিকী কমিটি গঠন

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ অশ্বিনী সেবাশ্রমের (শ্রীপাঠ গঙ্গাচন্না) পঞ্চবার্ষিকী কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় আশ্রম প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিক ভাবে এ কমিটি গঠন করা হয়। এ সময় আশ্রমের ভক্তবৃন্দের শতভাগ সমর্থনে আগামী ৫ বছরের জন্য আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি পদে শ্রী কপিল কৃষ্ণ ম-ল, সাধারণ সম্পাদক পদে শ্রী সঞ্জিবন গাইন ও কোষাধ্যক্ষ পদে শ্রী প্রফুল্ল চন্দ্র রায়কে মনোনিত করেছেন। কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শেখ বাদশা মিয়া, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শৈলেন্দ্রনাথ ম-লসহ চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট, নাজিরপুর ও টুঙ্গিপাড়া উপজেলার ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আশ্রমের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও ভক্তদের কল্যাণে নবগঠিত এ কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।