সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চালের দাম সহনীয় পর্যায়ে আসার দাবি খাদ্য উপদেষ্টার | চ্যানেল খুলনা

চালের দাম সহনীয় পর্যায়ে আসার দাবি খাদ্য উপদেষ্টার

চালের দাম সহনীয় পর্যায়ে এসেছে বলে দাবি করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, “চালের দাম সহনীয় পর্যায়ে এসেছে। তবে চালের দাম একদম পড়ে যাওয়া ঠিক না। কারণ কৃষককেও ন্যায্য দাম পেতে হবে। কৃষক ন্যায্য দাম পেলে তারা উৎপাদনে উৎসাহ পাবে।”

শনিবার (৩ মে) বেলা ১১টায় বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলেন, “এবার বোরোর ভালো ফলন হয়েছে। ইনশাআল্লাহ, আমরা একটা ভালো মজুদ গড়ে তুলতে পারব। বোরোর সঙ্গে অন্য ফসলের উৎপাদন ভালো হলে সরকারের যে খাদ্যবিষয়ক কর্মসূচি রয়েছে, তার সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানো যাবে।”

খাদ্য উপদেষ্টা বলেন, “আমাদের দেশে গমের চাহিদা ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে উৎপাদন হয় ১০ লাখ টন। বাকি ৬০ লাখ মেট্রিক টন গম আমদানি করতে হয়। এর মধ্যে বেশিরভাগ আমদানীকারকই বেসরকারি।”

আলী ইমাম মজুমদার আরও বলেন, “টিসিবির জন্য স্মার্ট কার্ড তৈরি করা হবে। টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল। এগুলো বাতিল করে নতুন স্মার্টকার্ড দেওয়া হবে।”

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।