সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চারটি সীমান্ত হাট চালুতে ইরান-পাকিস্তান চুক্তি | চ্যানেল খুলনা

চারটি সীমান্ত হাট চালুতে ইরান-পাকিস্তান চুক্তি

আন্তর্জাতিক ডেস্কঃপাকিস্তান ও ইরান চারটি সীমান্ত হাট চালুর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (৩০ নভেম্বর) ইরান সফররত পাকিস্তানি প্রতিনিধি দলের প্রধান রেজা বালুচ এ তথ্য জানিয়েছেন। ইতোমধ্যে এ ব্যাপারে উভয় দেশের মধ্যে চুক্তিও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর ‘ইরনা’।এ বিষয়ে রেজা বালুচ বলেন, সীমান্ত হাট চালুর ব্যাপারে ইরান ও পাকিস্তান কাজ করছে। ইতোমধ্যে দুটি দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তিও সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই চালু হবে এসব হাট।এ দিকে ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক সংস্থার প্রধান নাদের মিরাশকার জানিয়েছেন, পাকিস্তানি প্রতিনিধি দলের সঙ্গে দুই দিনব্যাপী আলোচনা হয়েছে। উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় চারটি হাট চালু করার ব্যাপারে একমত হয়েছে পাকিস্তান।

পাকিস্তান হচ্ছে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশ। বিশাল সীমান্ত রয়েছে এ দুটি দেশের মধ্যে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।