সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চার দফা কমার পর সোনার দাম বাড়ল, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা | চ্যানেল খুলনা

চার দফা কমার পর সোনার দাম বাড়ল, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা

টানা চার দফায় দাম কমার পর দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দামে সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়েছে।

তিনি বলেন, দেশের সোনার বাজার মূলত বিশ্ববাজারের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও বাড়ানো হয়, আর কমলে কমানো হয়। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও কয়েক দফায় দাম কমানো হয়েছিল। এখন আবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে দুই সপ্তাহের মধ্যে চার দফায় ২২ ক্যারেট সোনার ভরিতে মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়েছিল বাজুস। গত ১৩ অক্টোবর ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা, ২২ অক্টোবর ১ হাজার ৬৯১ টাকা, ২৩ অক্টোবর ২ হাজার ১৫৮ টাকা এবং ২৫ অক্টোবর ৩ হাজার ৩২৪ টাকা দাম কমানো হয়। এর আগে ৯ অক্টোবর এই মানের সোনার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল।

সোনার নতুন দাম

বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৯ হাজার ১২৫ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে এর দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দর কার্যকরের আগে ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

নতুন হিসাবে ২১ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৭৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৪৫৮ টাকা বেড়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারে সোনার দামে ওঠানামা

রেকর্ড উচ্চতায় ওঠার পর আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামা চলছে। গত ২৯ জানুয়ারি প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে ৫ হাজার ৫১১ ডলার ২৮ সেন্টে পৌঁছায়। পরে তা ৫ হাজার ৬০০ ডলারও অতিক্রম করে।

এরপর বিশ্ববাজারে দাম কমতে কমতে সাম্প্রতিক সময়ে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ডলারের কাছাকাছি নেমে আসে।

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লেও বুধবার আবার কমেছে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৩২ ডলার ৫ সেন্ট, যা আগের দিনের তুলনায় ২৯ ডলার ৩৬ সেন্ট বা শূন্য দশমিক ৭২ শতাংশ কম।

গত ২৫ অক্টোবর দেশের বাজারে সোনার দাম কমানোর সময় আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৯৯৫ ডলার ৮৮ সেন্ট।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

মূল্যস্ফীতি ও বৈদেশিক ঋণের চাপে বাংলাদেশের অর্থনীতি

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

Development Partners Back Bangladesh’s Economic Recovery Strategy: Titumir

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী

আইএমএফের পূর্বাভাসে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯%

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।