সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চামড়া ব্যবসায়িদের সিন্ডিকেট ভাঙ্গার আহবান জানিয়েছেন ইত্তেফাক মহাসচিব | চ্যানেল খুলনা

চামড়া ব্যবসায়িদের সিন্ডিকেট ভাঙ্গার আহবান জানিয়েছেন ইত্তেফাক মহাসচিব

প্রেস বিজ্ঞপ্তি :: ১৯ জুলাই রবিবার বিকাল ৫ টায় ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ খুলনা মহানগর শাখার এক মতবিনিময় সভা মুফতী জাকির হুসাইন এর সভাপতিত্বে ও মুফতী  শেখ আমীরুল ইসলাম এর পরিচালনায় মারকাজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ-এর মহাসচিব মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া। প্রধান অতিথি তার বলেন কুরবানির পশুর চামড়া হলো গরীব ও ইয়াতিমদের হ্ক, কিন্তু ব্যবসায়িদের কারসাজি ও সিন্ডিকেটের কারনে চামড়ার দাম নেই বললেই চলে। এ অবস্থা থেকে চামড়ার ন্যায্যমূল্যের জন্য প্রধানমন্ত্রী ও বানিজ্যমন্ত্রীর হস্থখেপ কামনা করেন। সাথে সাথে আগামীকাল একই ইসুতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর শাখার মানববন্ধনে সকলকে উপস্থিত হওয়ার বিশেষ আহবান জানান। উপস্থিত ছিলেন তারবিয়াতুল বানাত মাদরাসার মুহতামিম মুফতী মাশহুদুর রহমান, আইম্মা পরিষদ খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী আলী আহমাদ, মসজিদে কুবার ইমাম ও খতীব মুফতী আব্দুল্লাহ, হাফেজ মাওলানা জাফর আহমাদ, মুফতী হুমায়ুন   কবীর, মুফতী ইব্রাহিম খলিল, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা সালাহউদ্দিন, মাওলানা কারী আব্দুল্লাহ আল মামুন, মুফতী আবুল খায়ের প্রমূখ নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।