সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চলন্ত ট্রেনে সশস্ত্র হামলা, ৪৫০ যাত্রীকে জিম্মি | চ্যানেল খুলনা

চলন্ত ট্রেনে সশস্ত্র হামলা, ৪৫০ যাত্রীকে জিম্মি

পাকিস্তানে চলন্ত একটি ট্রেনে হামলা চালিয়ে ৪৫০ জনের বেশি যাত্রীকে জিম্মি করেছে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হন। পরে সশস্ত্র হামলাকারীরা ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মঙ্গলবার (১১ মার্চ) সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটেছে।

তথ্যটি নিশ্চিত করে বার্তাসংস্থা এএফপিকে প্রদেশের রাজধানী কোয়েটার জ্যেষ্ঠ রেলওয়ে কর্মকর্তা মুহাম্মদ কাশিফ জানান, বন্দুকধারীরা চলন্ত ট্রেনটির ৪৫০ জনেরও বেশি যাত্রীকে জিম্মি করেছে।

পাকিস্তানের রেলওয়ে কর্মকর্তারা জানান, জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনের ৯টি বগিতে ৪৫০ জনের বেশি যাত্রী ছিলেন। এটি বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারের উদ্দেশে যাওয়ার পথে সশস্ত্র বন্দুকধারীদের হামলার শিকার হয়।

বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন চালিয়ে আসা সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ট্রেন হামলার দায় স্বীকার করেছে।

এক বিবৃতিতে বিএলএ জানিয়েছে, তারা ট্রেনের নিরাপত্তা বাহিনীর সদস্যসহ যাত্রীদের জিম্মি করেছে।

তবে প্রাদেশিক সরকার বা রেলওয়ের কর্মকর্তারা যাত্রী ও নিরাপত্তা সদস্যদের জিম্মি করার বিষয়ে নিশ্চিত করেননি।

বেলুচিস্তানের রেলওয়ে বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বোলান জেলার মুশকাফ এলাকায় ট্রেনটিতে হামলা হয়েছে। ইতোমধ্যে ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছেন।

বেলুচিস্তানের সরকার পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানিয়েছেন, যাত্রীদের নিরাপদে উদ্ধারে সরকারি সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি এক কর্মকর্তা জানান, যে এলাকায় ট্রেনটি থামানো হয়েছে, সেটি পার্বত্য এলাকা হওয়ায় জঙ্গিদের জন্য আস্তানা গড়ে তোলা এবং হামলার পরিকল্পনা করা সহজ হয়েছে।

বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সম্প্রতি তারা প্রদেশজুড়ে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।