সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চট্টগ্রামে রেকর্ড ১৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১০ | চ্যানেল খুলনা

চট্টগ্রামে রেকর্ড ১৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১০

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন, যা এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। এ সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৩১০ জন, যা এক দিনের হিসেবে সর্বোচ্চ। শনাক্তের হার প্রায় ৩৮.৬৫ শতাংশ।
আজ (মঙ্গলবার) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে ২০ জুলাই চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়। তার আগে ১৪ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয়েছিল এক হাজার তিন জন।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে তিন হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮৩৩ জন এবং বিভিন্ন উপজেলার ৪৭৭ জন রয়েছেন।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার দুই জন, সাতকানিয়ায় ১৮ জন, বাঁশখালীর ২১ জন, আনোয়ারায় ৬৭ জন, চন্দনাইশের দুই জন, পটিয়ার ৫৭ জন, বোয়ালখালীতে ৬৫ জন, রাঙ্গুনিয়ার ৪৪ জন, রাউজানের ৫৪ জন, ফটিকছড়িতে ৩০ জন, হাটহাজারীর ৫৯ জন, সীতাকুণ্ডের ২৩ জন, মিরসরাইয়ের ১২ জন ও সন্দ্বীপের ২৩ জন রয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৫২১ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৮ হাজার ৩২৩ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৯ হাজার ১৯৮ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত ১৮ জনের মধ্যে সাত জন নগরের বাসিন্দা। বাকি ১১ জন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৫৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩৬১ জন।
সোমবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ১২ জন। আর এ সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৮৪৮ জন। শনাক্তের হার ছিল ৩৮.৫৪ শতাংশ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।