সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ঘরবন্দি অসহায় ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতি | চ্যানেল খুলনা

ঘরবন্দি অসহায় ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আড়াই শতাধিক ঘরবন্দি অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সরকার ঘোষিত আইনের উপর জোরারোপ করে করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে বিভিন্ন ধরনের সচেতন মূলক বক্তব্য ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ, সেখানে সবাইকে ঘরে থাকার জন্য আহবান করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান আক্তারুজ্জামান, সরকারি কৌঁসুলি (জিপি) ঝিনাইদহ বিকাশ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সহ-সভাপতি সাদাতুর রহমান হাদী।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, আবু রওশন রিপন, গৌতম বিশ্বাস, আব্দুল জলিল, আব্দুল মান্নান-২, মাজহারুল আনোয়ার সবুজ, জাহিদুল ইসলাম, স্বপন মিত্র, আতিয়ার রহমান ও শফিকুর রহমান প্রমুখ।
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির এই মহতী উদ্যোগে খেটেখাওয়া ঘরবন্দি অসহায় মানুষগুলি অত্যন্ত খুশি, আইনজীবী সমিতির পক্ষ থেকে এই বিতরণী কাজ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে স্বামীর ফার্নিচার কারখানা থেকে স্ত্রীর লাশ উদ্ধার

ঝিনাইদহ সীমান্তে ১৪ জনকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোবাইলে মারধরের ভিডিও দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে—রিকশাচালক আজিজুরের মা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।