সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
গ্রাহকের স্বপ্নের ঠিকানায় আরও এক ধাপ: এস এন প্যালেস ১৩ নির্মাণ কাজের উদ্বোধন | চ্যানেল খুলনা

গ্রাহকের স্বপ্নের ঠিকানায় আরও এক ধাপ: এস এন প্যালেস ১৩ নির্মাণ কাজের উদ্বোধন

খুলনা মহানগরের মুজগুন্নি আবাসিকে এস এন ডেভেলপারস কোম্পানি লিমিটেডের চলমান আবাসন প্রকল্পের আওতায় ১৩তম প্রকল্প ‘এস এন প্যালেস–১৩’ এর নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ আসর নগরীর মুজগুন্নি আবাসিক এলাকার সামনে বাইপাস লিংক রোডে ১৩ তলা ভবনটির নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নির্মাণ কাজের উদ্বোধন করেন এস এন ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান মো. জুয়েল এবং ব্যবস্থাপনা পরিচালক মো. বখতিয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (KMP) উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, এসএন ডেভেলপারস লিমিটেডের ডাইরেক্টর মো. মাসুম বিল্লাহ, ডাইরেক্টর মো. মোহাইমিন, ম্যানেজার নিউটন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, ফ্লাট ক্রেতারা ও এস এন ডেভেলপারস লিমিটেড পরিবারের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

উদ্বোধন শেষে এস এন ডেভেলপারস-এর ব্যবস্থাপনা পরিচালক মো. বখতিয়ার হোসেন বলেন, বহুদিনের নিষ্ঠা, অক্লান্ত পরিশ্রম আর দায়িত্ববোধের সমন্বয়ে এস এন ডেভেলপারস লিমিটেড গ্রাহকদের স্বপ্নের ঠিকানা গড়ে তোলে। প্রতিটি প্রকল্পের মান বজায় রেখে নির্ধারিত সময়ে হস্তান্তরের যে অঙ্গীকার, তা রক্ষা করতে প্রতিষ্ঠানটি সবসময় দৃঢ় আত্মবিশ্বাস ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।