সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় পুলিশের এসআই নিহত | চ্যানেল খুলনা

গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় পুলিশের এসআই নিহত

গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার ভেড়ার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলায়। তিনি গোপালগঞ্জ জেলা পুলিশের ডিএসবিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, দায়িত্ব পালনকালে সদর উপজেলার ভেড়ার বাজার এলাকায় রাস্তার পাশের মোটরসাইকেল রেখে রাস্তা পার হচ্ছিলেন সাইফুল ইসলাম। এ সময় গোপালগঞ্জগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সাইফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি সাজেদুর রহমান বলেন, কাভার্ড ভ্যানটি সাইফুলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।