সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার | চ্যানেল খুলনা

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ডোমরাশুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

আটক পাঁচ সদস্য হলেন- সিফাত খান, সাব্বির খান, ওহিদুল কাজী, সাহাবুল শেখ ও সাগর মোল্যা। তাদের সবার বাড়ি গোপালগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ জানায়, ডোমরাশুর এলাকায় এক যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ চাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে স্থানীয় দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ কয়েকজন যুবক যায়। এ সময় ধাওয়া করে অপহরণ চক্রের ৫ সদস্যকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় তাদের সহযোগী আরও ৮ সদস্য পালিয়ে যায়। পরে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা বেশ কয়েকটি অপহরণের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।