সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
গাজার গণহত্যার প্রতিবাদে গিলাতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ | চ্যানেল খুলনা

গাজার গণহত্যার প্রতিবাদে গিলাতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে খুলনার ফুলতলা উপজেলার গিলাতলা দক্ষিণপাড়া ইসলাম প্রিয় তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিলটি গিলাতলা বাইতুন নূর জামে মসজিদ থেকে শুরু হয়ে গাফফার ফুড ও মক্তব মোড় প্রদক্ষিণ শেষে পালপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।

সমাবেশে বক্তৃতা করেন গিলাতলা বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আবুল বাশার জিহাদী, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, মোঃ ইদ্রিস আলী সাংবাদিক সাইফুল্লাহ তারেক প্রমুখ।

সমাবেশে বক্তারা ইসরায়েলি পণ্য বর্জন ও ফিলিস্তিনীকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য করার বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান তরুণ ছাত্রনেতা আমিনুল ইসলাম

১০ দিনেই সব মামলায় জামিন পেলেন খুলনার যুবলীগের শওকত

রূপসায় ৪০০ টাকার জন্য কসাইয়ের হাতে চা দোকানদার খুন

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

ডুমুরিয়ার জলনিষ্কাশনে গুরুত্বপূর্ণ খালগুলোর সরকারি ইজারা অবিলম্বে বাতিল করা হবে : হুইপ বকুল

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।