সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
গর্ভবতী নারীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ | চ্যানেল খুলনা

গর্ভবতী নারীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নরসিংদীতে ২৩ বছর বয়সী গর্ভবতী এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার (৮ মার্চ) রাতে ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। অভিযোগের প্রেক্ষিতে ইকবাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন।

লিখিত অভিযোগে ভুক্তভোগী নারী জানান, তার স্বামী পূর্বের একটি অপরাধে গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি অবস্থায় ছিল। গত ১৯ ফেব্রুয়ারি পাঁচদোনার আসমান্দির এলাকার ইকবাল হোসেন নামে এক ব্যক্তি ফোন করে তার কাছে পাপ্পু নামে ভালো একজন উকিল আছে, সে তার স্বামীকে ছাড়িয়ে দিতে পারবে জানিয়ে তাকে পাঁচদোনায় আসতে বলে। পরে সে পাঁচদোনায় গেলে ইকবাল হোসেন সেখানেই একটি মার্কেটের রুমে পাপ্পুর কাছে নিয়ে যায়। সেখানে প্রথমে ইকবাল হোসেন তাকে ধর্ষণ করে। এরপর পানির সঙ্গে চেতনানাশক খাইয়ে পাপ্পুসহ আরও তিন অজ্ঞাতনামা ব্যক্তি পরবর্তী ৩ দিন গণধর্ষণ করে।

সেখান থেকে ছাড়া পেয়ে স্বামীর উপস্থিতিতে শনিবার থানায় লিখিত অভিযোগ করে। পরে সেখানে অভিযান চালিয়ে ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে মাধবদী থানা পুলিশ। ভুক্তভোগী ও নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা বলেও জানানো হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ভুক্তভোগী তরুণীর অভিযোগের প্রেক্ষিতে পাঁচদোনায় অভিযান চালিয়ে ইকবাল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইকবাল হোসেন (৪৩) পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার বাসিন্দা ও জয়নাল আবেদীনের ছেলে। বাকিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।