সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
গভীর রাতে ঢাবির পাঁচ ভবনে তালা, ওপরে লেখা ‘লকডাউন বিএসএল’ | চ্যানেল খুলনা

গভীর রাতে ঢাবির পাঁচ ভবনে তালা, ওপরে লেখা ‘লকডাউন বিএসএল’

গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি স্থাপনার মূল ফটকে তালা ঝোলানো হয়েছে। তালার ওপর লেখা ছিল ‘লকডাউন, বিএসএল’। তালা লাগানোর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৩৭ মিনিটে চারুকলা অনুষদ, হাইকোর্টসংলগ্ন কার্জন হল গেট, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটসহ পাঁচটি একাডেমিক স্থাপনায় তালা ঝোলানো হয় বলে জানা যায়। এর প্রায় এক ঘণ্টা পর ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা খুলে ফেলে।

শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘তালা লাগিয়েছে ৩টা ৩৭ মিনিটের দিকে, জানার পরেই আমার টিম ৪টা থেকে ৪টা ৩০ মিনিটের (তখনই) মধ্যে তালা ভেঙে ফেলে। ছবি ও সিসিটিভি অলরেডি (ইতিমধ্যে) আমরা হাতে পেয়েছি। তাদের চিহ্নিত করার জন্য পুলিশ ও আমরা এটা নিয়ে কাজ করছি। তদন্ত করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাস্থলে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের সাময়িক প্রত্যাহার করা হয়েছে জানিয়ে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘সেই সময়ে যেসব গার্ড এসব গেটে দায়িত্বে ছিলেন, তাঁদের সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। এরই মধ্যে আমাদের সহকারী প্রক্টররা ঘটনাস্থলে গিয়েছিলেন, সেখানে সিসিটিভি ক্যামেরা আছে কি না, তা আমরা যাচাই করছি। এ ধরনের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

তালা লাগানোর সঙ্গে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীরা জড়িত কি না—এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, ‘আমাদের এখানে হাজার হাজার শিক্ষার্থী, ১০ বছরের আগের শিক্ষার্থীকেও চেনা খুব ডিফিকাল্ট। আমরা চিহ্নিত করার চেষ্টা করছি আমাদের শিক্ষার্থী নাকি কোথাকার কী। সেটা পুলিশও দেখছে।’

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

শিশুদের কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল: নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।