সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গবেষণায় সহযোগিতা ও উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি | চ্যানেল খুলনা

খুবির সাথে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর এমওইউ স্বাক্ষর

গবেষণায় সহযোগিতা ও উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি

খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সাথে ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকাস্থ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস’র প্রধান কার্যালয়ে এই এমওইউ স্বাক্ষরিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস’র পক্ষে চেয়ারম্যান আব্দুল মুক্তাদির এমওইউতে স্বাক্ষর করেন। পরে স্বাক্ষরিত এমওইউর কপি উভয়পক্ষের মধ্যে বিনিময় করা হয়।

স্বাক্ষরিত এমওইউতে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর মধ্যে গবেষণায় সহযোগিতা ও উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. মুরছালিন বিল্লাহ ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস’র ভ্যাক্সিন ডিভিশনের আরএন্ডডি ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ মাইনুল আহাসান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে এমওইউ স্বাক্ষরের পর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস’র চেয়ারম্যান আব্দুল মুক্তাদিরকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। এ সময় তিনি এমওইউ’র মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কোন্নয়নে গুরুত্বারোপ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।