সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
গণহত্যা ও স্বাধীনতা দিবসে নগর আ’লীগের কর্মসূচি | চ্যানেল খুলনা

গণহত্যা ও স্বাধীনতা দিবসে নগর আ’লীগের কর্মসূচি

২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে ২৫ মার্চ গণহত্যা দিবসে সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে অর্থাৎ সকাল সাড়ে ৬টায় গল্লামারী বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান দলীয় কার্যালয় আলোকসজ্জা, সকাল ৯টায় দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য স্বাধীনতা র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ অনুরূপ কর্মসূচি পালন করবে। কর্মসূচিতে মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নির্বাচিত দলীয় সকল কাউন্সিলরকে মিছিল সহকারে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।