সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
গণ মানুষের প্রিয়নেতা ছিলেন এসএমএরব | চ্যানেল খুলনা

শাহাদৎ বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে বক্তাগণ

গণ মানুষের প্রিয়নেতা ছিলেন এসএমএরব

খুলনার গণ মানুষের নেতা ছিলেন শহীদ এসএমএ রব। তিনি ধর্ম-বর্ণ, জাতি-গোষ্টির উর্দ্ধে ছিলেন। কোন সাহায্যপ্রার্থী তার কাছে গিয়ে খালি হাতে ফেরেননি। তার জীবদ্দাশায় জাতির জনকের আদর্শে অবিচল ছিলেন। খুলনাবাসী এসএমএরবকে আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
আওয়ামী লীগ নেতা শহীদ এসএমএ রবের ২১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আজ বুধবার বাদ যোহর নগরীর বায়তুন নূর জামে মসজিদে দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তৃতায় বক্তারা এ কথা বলেন। শহীদ এসএমএরব স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব চম মুজিবুর রহমান। সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা,বিশেষ অতিথির বক্তৃতা করেন রবপুত্র বিশিষ্ট ব্যবসায়ী এসএম আরিফুর রহমান মিঠু,নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুবুল আলম সোহাগ,উপ দপ্তর সম্পাদক হাফেজ মোঃ শামিম,কাউন্সিলর শেখ হাফিজুর রহমান,নগর আওয়ামী লীগ নেতা এস.এম আকিল উদ্দিন,মনিরুজ্জামান সাগর,নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল,ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নূর ইসলাম,সাধারণ সম্পাদক ইউসুপ আলী খান,বিশিষ্টি ব্যবসায়ী আবুল কালাম আজাদ,রবপুত্র এস.এম আশফাকুর রহমান রাজিব। বক্তৃতা করেন রব স্মৃতি পরিষদ নেতা আলহাজ্ব শেখ বাহাইাদ্দন,শেখ আব্দুল মজিদ,এমএ গফ্ফার খান,ফকির শহিদুল ইসলাম,মুন্সি গোলাম সরোয়ার,এসএম জসিম উদ্দিন,সজীবর রহমান,নজরুল ইসলাম প্রমুখ। পরে শহীদ রব চত্বরে গরীবদেও মধ্যে খাদ্য বিতরণ করা হয়। এর আগে সকাল ১১ টায় বসুপাড়াস্থ মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাজ্ঞলি অর্পণ করা হয়। এদিকে এসএমএ রবের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আরাফাত গ্রুপ অফ ইন্ড্রাষ্ট্রি লিঃসহ মরহুমের পরিবার ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।