সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন | চ্যানেল খুলনা

খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন

খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। ভ্যাটিক্যানের একটি ভিডিও বার্তায় তার মৃত্যুর কথা জানানো হয়েছে। বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ইস্টার উদযাপনের পরদিনই মারা গেলেন এই ধর্মগুরু। আগের দিন রোববারই তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেভি ভ্যান্সের সঙ্গে দেখা করেছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, তিনি ছিলেন ৭৪১ সালের পর প্রথম নন-ইউরোপিয়ান পোপ। ৭৪১ সালে সিরিয়ান বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর রোমে আর কোনো নন-ইউরোপিয় পোপ আসেননি।

তিনি ক্যাথলিক গির্জায় সংস্কার কখনো বন্ধ করেননি। তারপরও তিনি সকলের কাছে জনপ্রিয় ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নিহত ২৮

বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পাচ্ছে ভারতের তরুণরা: নেহা বোরা

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

সৌদিতে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, আটক মমতা-নেহা-যোগেন্দ্র যাদব

বিশ্বব্যাংক-আইএমএফের সভায় গুরুত্ব পাবে বিনিয়োগ, কর্মসংস্থান ও এআই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।