সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ৩ আনসার ব্যাটালিয়নে আধুনিক ব্যায়ামাগার উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় ৩ আনসার ব্যাটালিয়নে আধুনিক ব্যায়ামাগার উদ্বোধন

ইলাইপুর, রুপসা, খুলনা ৩ আনসার ব্যাটালিয়নে ব্যাটালিয়ন আনসার সদস্যদের শরীরচর্চার জন্য একটি আধুনিক ব্যায়ামাগার উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সারাদেশের সকল ব্যাটালিয়ন, জেলা ও রেঞ্জ অফিসে ব্যায়ামাগার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয় । এরই ধারাবাহিকতায় ২৬ জুলাই বিকেলে খুলনার রূপসা উপজেলার ইলাইপুরে অবস্থিত ৩ আনসার ব্যাটালিয়নে ব্যায়ামাগারের উদ্বোধন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ, সহকারী পরিচালক মো. তৌফিক আনোয়ার, কোম্পানি কমান্ডার রাজিব হোসাইন ও ব্যাটালিয়নের সকল সদস্যগণ ।
ব্যায়ামাগার স্থাপন প্রসঙ্গে খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা নির্মাণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদা প্রস্তুত ।
এ ব্যায়ামাগার স্থাপন, ব্যাটালিয়ন সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করবে এবং আরও বেশি কর্মক্ষম করে তুলবে । ফলে ব্যাটালিয়ন সদস্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালনে আরও বেশি সফল হবে। তিনি ব্যায়ামাগার সফলভাবে সম্পন্ন করার জন্য ব্যাটালিয়ন অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের ভূয়সী প্রশংসা করেন এবং দেশের সকলে শরীরচর্চার প্রতি আরও উৎসাহী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।