সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় সামাজিক নিরাপত্তা বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় সামাজিক নিরাপত্তা বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসির আয়োজনে জাতীয় সামাজিক নিরাপত্তা বিষয়ক আঞ্চলিক কর্মশালা আজ (বুধবার) খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা সমাজসেবা দপ্তরের পরিচালক মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, খুলনা বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর তাসলিমা খাতুন, সমাজসেবা দপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন, মাধ্যমিক শিক্ষা দপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল খালেক, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা। কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসির রিজিওনাল প্রোগ্রাম অফিসার মোঃ হাসেম আলী আকাশ।

অতিথিরা বলেন, সরকারের সাফল্য তুলে ধরতে হলে লক্ষিত জনগোষ্ঠীকে সরকারের সেবার আওতায় আনতে হবে। সরকারি বিভিন্ন দপ্তরের যেসব সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে সেখানে সাধারণ মানুষের সহজসেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এজন্য প্রত্যেকের সামাজিক অবস্থান বিবেচনা করে চাহিদা নিরুপন করতে হবে। তাঁরা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জাতীয় ডাটাবেজ করে সেই অনুযায়ী সবার কাছে সেবা পৌঁছে দিতে সকল বিভাগের সঠিক সমন্বয় জরুরি। সরকারের জনবান্ধব কর্মসূচিকে সবার মাঝে জনপ্রিয় করে তুলতে হলে প্রচারণা দরকার। তাঁরা সাধারণ মানুষের সুস্বাস্থ্যের নিয়ামক হিসেবে পুষ্টি সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশ নেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।