সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় সামাজিক দূরত্ব না মানায় দোকানপাট-শপিংমল বন্ধ ঘোষণা | চ্যানেল খুলনা

খুলনায় সামাজিক দূরত্ব না মানায় দোকানপাট-শপিংমল বন্ধ ঘোষণা

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা পরিস্থিতি সামাজিক দূরত্ব বজায় না রাখায় খুলনার দোকানপাট ও শপিংমল পুনরায় বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশ জারী করেছেন। তাতে বলা হয়েছে, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে সীমিত আকারে জেলার অভ্যন্তরীণ দোকানপাট ও শপিংমল শর্তসাপেক্ষে চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে জানা যায়, সেই শর্ত দুইটি না মেনে মানুষের উপচে পড়া ভিড়, অসচেতনতা ও অবহেলার কারণে যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। ফলে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমতাবস্থায় পুনরাদেশ না দেয়া পর্যন্ত খুলনার সকল পর্যায়ে দোকানপাট ও শপিংমল সমূহ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হলো। আগামীকাল শুক্রবার সকাল ৬ টা থেকে এ আদেশ কার্যকর হবে।
তবে চিকিৎসা সংশ্লিষ্ট জরুরী সেবা যেমন-ফার্মেসি সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য, কৃষি পণ্য পরিবহনের যানবাহন এর আওতামুক্ত থাকবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচা বাজার এর ক্ষেত্রে এ কার্যালয় থেকে পূর্বের জারীকৃত নির্দেশনা বহাল থাকবে। সকল জনসাধারণ ও ক্রেতা-বিক্রেতা ব্যবসা প্রতিষ্ঠানকে উপরোক্ত নির্দেশনা মেনে চলার জন্য বলা হলো। অন্যথায় এ আদেশ ভঙ্গকারী সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।