সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে কেএমপি পুলিশ | চ্যানেল খুলনা

খুলনায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে কেএমপি পুলিশ

মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় খুলনাসহ সারাদেশে চলছে কঠোর লকডাউন। খুলনা মেট্টোপলিটন পুলিশ সরকার নির্দেশিত এই কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। খুলনা মহানগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে ৩৮টি চেকপোস্ট বসিয়ে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। এই কার্যক্রম চলমান রয়েছে। কেএমপির ৮টি থানা এলাকায় বুধবার(২৩ জুন) চলমান লকডাউন কার্যক্রমে আটককৃত ইজিবাইক ৩৫ টি, মাহিন্দ্র ১টি, রিক্সা ১টি, মোটরসাইকেল ৭টি, মোট জব্দকৃত গাড়ী ৪৪ টি এবং এ সংক্রান্তে মামলা ১৫৪ টি। উল্লেখ্য, খুলনা মহানগরীতে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং অপ্রয়োজনে বাহিরে বের হয়ে ঘোরাঘুরি করার অপরাধে কেএমপি’র বিভিন্ন থানার সহযোগিতায় ভ্রাম্যমান আদালত ও ট্রাফিক পুলিশের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে ২২ টি এবং ২৫ জন ব্যক্তিকে ১,৭৬,৩৫০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও, কেএমপি’র ৮টি থানা এলাকায় গত ২২ জুন থেকে লকডাউন কার্যকর করতে ২৯ টি মোবাইল টিম, হোন্ডা মোবাইল টিম ১৮ টি, পিকেট ডিউটি ৪টি এবং থানা, ফাঁড়ি ও ট্রাফিক পুলিশের সদস্যগণ ২৪ ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে মহানগরী এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের, মানবিকতা, ধৈর্য ও সহিষ্ণুতা বজায় রেখে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।