সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় মোবাইল ফোনে বার্তার মাধ্যমে করোনাভাইসরাস চিকিৎসার পরামর্শসেবা চালু | চ্যানেল খুলনা

খুলনায় মোবাইল ফোনে বার্তার মাধ্যমে করোনাভাইসরাস চিকিৎসার পরামর্শসেবা চালু

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা জেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন’ কর্মসূচির আওতায় জেলা প্রশাসন একটি উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় মোবাইল ফোন থেকে এসএমএস বা বার্তা পাঠিয়ে করোনাভাইরাস সংক্রান্ত চিকিৎসাসেবা পাওয়া যাবে। এসএমএস বা বার্তা পাঠানোর নম্বর তিনটি: ০১৭৯৪-৭০১৫৫৫, ০১৭৯৪-৬১১৫৫৫ এবং ০১৭০৯-৩১৯৭৬৯। ই-মেইলে তথ্য পাঠানোর ঠিকানা medicalservicecovid19khulna@gmail.com ।

এসএমএস বা বার্তার মাধ্যমে সেবা পেতে এই তথ্যগুলো প্রেরণ করতে হবে :

১. Patient name (রোগীর নাম) :
২. Father/ Husband (পিতার/স্বামীর নাম) :
৩. Sex(লিঙ্গ) :
৪. Age (বয়স) : Weight (ওজন) : (সম্ভব হলে)
৫. Address (ঠিকানা) :
৬. Problems (সমস্যাসমূহ):
৭. Mobile No/ Email Address (মোবাইল নম্বর/ই-মেইল ঠিকানা) :

প্রতিদিন সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত এসএমএস বা বার্তা বা ই-মেইল প্রেরণ করা যাবে। চিকিৎসকরা প্রেরিত বার্তা বিশ্লেষণ করে পরামর্শ প্রদান করবেন।

খুলনা জেলা প্রশাসন খুলনা শিশু হাসপাতালের সহযোগিতায় Provding Home to Home Emergency Medical Service in Corona Crisis through Digital System নামের চিকিৎসাসেবাটি চালু করেছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।