সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম অটোমেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম অটোমেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম ডিজিটালাইজেশন বিষয়ে কর্মশালা আজ (রবিবার) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তৃতায় ভূমি সচিব বলেন, ভুমি সেবা মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার। রেকর্ডরুম ডিজিটালাইজেশনের ফলে খুব সহজেই জমির পর্চা পাচ্ছে জনগণ। ভূমি সেবা অটোমেশনের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের পুরস্কার অর্জন করেছে ভূমি মন্ত্রণালয়। জমির মিউটেশন শতভাগ অনলাইনে করার প্রক্রিয়া চলমান। এক লাখ ৪০ হাজার মৌজাশীট ডিজিটালাইজেশন করা হচ্ছে। তিন ধরণের স্যাটেলাইট ইমেজ সংগ্রহের মাধ্যমে ডিজিটাল ল্যান্ড সার্ভে প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী ২০২৪ সালের মধ্যে সকল ভূমি সেবা অটোমেশনের আওতায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান। বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম। স্বাগত জানান খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

কর্মশালায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।