সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় বয়রা বাজার ও বড় বাজারের কাঁচামাল, মাছ-মাংস এবং ফলের দোকানের স্থান পরিবর্তন | চ্যানেল খুলনা

খুলনায় বয়রা বাজার ও বড় বাজারের কাঁচামাল, মাছ-মাংস এবং ফলের দোকানের স্থান পরিবর্তন

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব ফলপ্রসূভাবে কার্যকর করার জন্য নগরীর ‘বয়রা বাজার’ ও ‘বড় বাজার’-এর কাঁচামাল (শাক-সবজি ইত্যাদি), মাছ-মাংস এবং ফলের দোকানের স্থান পরিবর্তন করা হয়েছে। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

বয়রা বাজারের উল্লেখিত দোকানগুলোর নতুন নির্ধারিত স্থান হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ। এটি ১৭ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বড় বাজারের উল্লেখিত দোকানগুলোর নতুন নির্ধারিত স্থান শহীদ হাদিস পার্ক। এটি ১৮ এপ্রিল (শনিবার) সকাল ১০টা থেকে কার্যকর হবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনসাধারণকে নতুন নির্ধারিত স্থানসমূহ থেকে বাজার করার জন্য খুলনা জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো জানানো হয়েছে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।