সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

‘এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আজ (শনিবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহাবুবার রহমান, আশার আলো স্কুলের অধ্যক্ষ লে. কমান্ডার এম আনোয়ার হোসন, হীচাকের পরিচালক মাহাবুবা চৌধুরী প্রমুখ। খুলনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এতে স্বাগত জানান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন।

অতিথিরা বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা সমাজের বোঝা নয়। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদানের মাধ্যমে তাদের দক্ষ মানব সম্পদে পরিণত করা সম্ভব। এক্ষেত্রে তাঁদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র ও কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পারিবারিক এবং সামাজিকভাবে যথাযথ সমর্থন ও সহায়তা প্রদান অত্যন্ত জরুরি। তাদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে। এই প্রতিভা বিকশিত করার সুযোগ করে দিতে হবে আমাদের। তাঁরা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও বাংলাদেশ অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে। সকলের মাঝে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন মানুষের সহায়তায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহবান জানান অতিথিরা।

অনুষ্ঠানে অতিথিরা দুই জন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির মাঝে হুইল চেয়ার এবং দুই জনের মাঝে ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।