সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বন্ধুদের সাথে বাজি ধরে ভৈরব পাড়ি দিতে গিয়ে প্রাণ হারাল স্কুল ছাত্র | চ্যানেল খুলনা

খুলনায় বন্ধুদের সাথে বাজি ধরে ভৈরব পাড়ি দিতে গিয়ে প্রাণ হারাল স্কুল ছাত্র

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার বন্ধুদের সাথে বাজি ধরে ভৈরব পাড়ি দিতে গিয়ে মাঝ পথে ডুবে মোঃ লিজান মোল্ল্যা (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) সাড়ে বেলা ১১ টার দিকে খুলনা স্টার জুট মিলসের নদীর ঘাটে এ ঘটনাটি ঘটে। পরে বিকেল সাড়ে ৩ টায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরী ইউনিট তার মরদেহ উদ্ধার করে।

নিহত মোঃ লিজান মোল্ল্যা ক্রিসেন্ট জুট মিল এলাকার মোঃ ইউসুফ মোল্ল্যার ছেলে ও ক্রিসেন্ট জুট মিলস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। খুলনা সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সাঈদুজ্জামান বলেন, ‘খুলনা স্টার জুট মিলের নদীর ঘাটে লিজান মোল্ল্যা বন্ধুদের সাথে বাজি ধরে নদী পার হওয়ার সময় মাঝামাঝি পথে গিয়ে ডুবে যায়। তখন স্থানীরা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে আমাদের একটি ডুবুরী টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক খোঁজাখুঁজির মাধ্যমে নদীর তলাদেশ হতে বিকাল আনুমানিক সাড়ে ৩ টায় তার মৃত দেহ উদ্ধার করা হয়। স্থানীয় কমিশনারের উপস্থিতিতে মরদেহটি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।