সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

বিজ্ঞপ্তিঃবাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান আজ (শনিবার) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শিক্ষার্থীর মন ও দেহ ভাল রাখে এবং মেধা বিকাশে সহায়তা করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আমাদের শিক্ষার্থীরা খেলাধুলা করার সুযোগ পেয়েছে। আন্তর্জাতিকভাবে খেলাধুলায় ছেলেমেয়েরা সুনামের সাথে কৃতিত্ব অর্জন করছে। যার প্রমাণ ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ যুব বিশ^কাপ ক্রিকেট খেলায় জয়। শিক্ষার্থীদের আরো ভাল খেলে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে হবে ।

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনা কমিটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রাইম ব্যাংক লিমিটেডের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রোটাঃ এমভি. সাইদুর রহমান, মুক্তিযোদ্ধ মোঃ আলমগীর কবির ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান। এসময় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা পরিচালন কমিটির সম্পাদক এসএম ইনামুল কবির মন্নু, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, যুগ্ম সাধারণ সম্পদক জিএম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ক, খ ও গ এই তিনটি গ্রুপ মিলে খুলনার মাধ্যমিক পর্যায়ে ১২টি বিদ্যালয় অংশ নেবে। আজ উদ্বোধনী খেলায় গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় বনাম ওজোপাডিকো হাই স্কুল মোকাবেলা করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।