সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ফ্রি চক্ষু ও ছানি অপারেশন কার্যক্রম | চ্যানেল খুলনা

খুলনায় ফ্রি চক্ষু ও ছানি অপারেশন কার্যক্রম

অসহায় ও দরিদ্র মানুষের জন্য খুলনায় ফ্রি চক্ষু ও ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় নগরীর আযম খান কমার্স কলেজ সংলগ্ন খুলনা কমিউনিটি আই হসপিটাল লিমিটেড ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়। যা ১৫ দিন ব্যাপী চলবে।

খেদমত ট্রাস্টের সহায়তায় স্যোসাল এন্ড এনভায়রনমেন্ট ডেভলপমেন্ট অর্গানাইজেশন (সিডো) এবং খুলনা কমিউনিটি আই হসপিটাল লিমিটেড যৌথভাবে ফ্রি চক্ষু ও ছানি অপারেশন কার্যক্রমের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইফসুপ আলী। বিশেষ অতিথি ছিলেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন সিডো’র সভাপতি মল্লিক আবিদ হোসেন।
উপস্থিত ছিলেন সিডো’র সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী বাবু, দপ্তর সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক কাজী শফিক সাদিক, সদস্য মো. মঈন উদ্দিন বিশ্বাস ও খুলনা কমিউনিটি আই হসপিটাল লিমিটেড’র ম্যানেজার মো. আতিকুজ্জামান।

সিডো’র সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী বাবু জানান, অসহায় ও দরিদ্র মানুষের ফ্রি চক্ষু ও ছানি অপারেশন কার্যক্রম ১৫ দিন ব্যাপী চলবে। প্রথম দিন ৬ জনের ছানি অপারেশন করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।