সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ফেরিঘাট মোড়ে আগুনে পুড়লো কাপড়ের ৩৫ দোকান | চ্যানেল খুলনা

খুলনায় ফেরিঘাট মোড়ে আগুনে পুড়লো কাপড়ের ৩৫ দোকান

নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মহানগরের ফেরিঘাট মোড়ের একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পুরনো কাপড়ের ছোট-বড় ৩৫টি দোকান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মূলত শীতের পোশাকের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শীতের পোশাকের দোকানে আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর ৬টার দিকে আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ছুটে এসে আধঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল জানান, ভোর সাড়ে ৬টার দিকে তারা ফেরিঘাট মোড়ের পুরনো কাপড়ের দোকানে আগুন লাগার খবর জানতে পারেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।

খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল জানান, পুরানো কাপড়ের এই মার্কেটের প্রায় ৩০-৩৫টি দোকানই পুড়ে গেছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।