সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ | চ্যানেল খুলনা

খুলনায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার কয়রা উপজেলায় প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে (৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার (১৫ ডিসেম্বর) উপজেলার বাইলার হানিয়া গ্রামের মাদরাসাছাত্র মাহফুজ পাড়কে (১৭) আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ওই মেয়ের বাবা বাদী হয়ে এই মামলাটি করেন। অভিযুক্ত আসামি মাহফুজ বাইলার হানিয়া গ্রামের মাহবুব পাড়ের ছেলে।

পুলিশ জানায়, গত ১৩ ডিসেম্বর বিকালে মেয়েটি মাহফুজের বাড়ির পাশে খেলা করছিল। এ সময় কৌশলে তাকে ঘরের ভেতরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় কয়েকজন প্রভাবশালী বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে অসুস্থ অবস্থায় মেয়েটি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ব্যাপারে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, ভুক্তভোগী ওই মেয়েটির পরিবারের পক্ষ থেকে অনেক দেরিতে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বর্তমানে অভিযুক্ত আসামি মাহফুজ পলাতক রয়েছে। এ সময় তাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।