সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় পিআইবি’র তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত | চ্যানেল খুলনা

খুলনায় পিআইবি’র তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে। গতকাল সোমবার বিকালে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি।
খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র ব্যবস্থাপনায় ২৮-৩০ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের তৃতীয় দিনে সাক্ষাৎকার ও ফিচার লেখার উপর প্রশিক্ষণ প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোঃ মিনহাজ উদ্দিন।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রশিক্ষণের সমন্বয়কারী ও পিআইবি’র প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন। সঞ্চালনা করেন প্রশিক্ষণের স্থানীয় সমন্বয়কারী ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট। প্রশিক্ষণে খুলনার বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।