সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় পাঁচ হাজার চারশত ৩৬ নিম্ন আয়ের মানুষ পেলেন চাল এবং নগদ অর্থ | চ্যানেল খুলনা

খুলনায় পাঁচ হাজার চারশত ৩৬ নিম্ন আয়ের মানুষ পেলেন চাল এবং নগদ অর্থ

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ (সোমবার) দুপুরে নগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন ঈদগাহ প্রাঙ্গণে চারশত ২৮ জন করোনায় কর্মহীন অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের শ্রমজীবীদের মাঝে সাত কেজি করে চাল এবং নগদ অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনাভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এই মাহমারীতে সরকারের পাশাপাশি সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। শারীরিক দূরত্ব বজায় ছাড়া করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়।
এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, এ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমেনা হালিম বেবি, পারভীন আক্তার, মাহামুদা বেগমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়র নগরীর ৮, ১১, ১২,১৩, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে নিম্ন আয়ের শ্রমজীবী চারশত ২৮ জন করে মোট চার হাজার সাতশ আটজনের মাঝে সাত কেজি করে চাল এবং নগদ অর্থ বিতরণ করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১২টি ওয়ার্ডের ১২শ শিশুর মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন। পুষ্টিকর খাদ্যের মধ্যে ছিলো মাথাপিছু ৩০টি ডিম, চিনি ৫০০ গ্রাম, দুধ ৫০০ গ্রাম ও সুজি ৫০০ গ্রাম।
বিকেলে সিটি মেয়র ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্ত্বরে তিনশত দর্জিদের মাঝে চাল, সেমাই ও চিনি বিতরণ করেন। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুব লীগের আহবায়ক মোঃ সফিকুর রহমান পলাশ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।