সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় নারী শ্রমিককে গণধর্ষণ আটক ২ | চ্যানেল খুলনা

খুলনায় নারী শ্রমিককে গণধর্ষণ আটক ২

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনার ডুমুরিয়ার কৈয়া বাজার এলাকায় টেক্সটাইল মিলের এক নারী শ্রমিক (৩০) ধর্ষণের স্বীকার হয়েছেন। এ ঘটনায় ডুমুরিয়া থানায় মামলা হয়েছে। মামলা নন্বর ২, তারিখ ১ এপ্রিল।

বুধবার (১ এপ্রিল) রাতে এ ঘটনায় গুটুদিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে রেজওয়ান (৩৬) এবং মোস্তফা গাজীর ছেলে আরিফকে (৩০) আটক করেছে ডুমুরিয়া থানা পুলিশ।

আসামীকে আদালতে প্রেরণ ও নারী শ্রমিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হচ্ছে।
ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর এক স্বজন বলেন, ওই নারী শ্রমিকের চার মেয়ে রয়েছে। স্বামী পরিত্যক্তা। করোনা ভাইরাসের কারণে টেক্সটাইল মিল বন্ধ থাকায় মেয়েদের নিয়ে না খেয়ে আছেন। তাই আমাদের বাসা এসেছিলেন কিছু সাহায্যের জন্য। প্রতি মাসেই তাদের কিছু সাহায্য করা হয়। সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনার গল্লামারী থেকে ডুমুরিয়ায় বাসায় যাওয়ার পথে আটককৃত দুইজনসহ আরও একজন তাকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।