সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় নবাগত জেলা প্রশাসকের যোগদান | চ্যানেল খুলনা

খুলনায় নবাগত জেলা প্রশাসকের যোগদান

খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মো. মনিরুজ্জামান তালুকদার। রোববার (২৭ জুন) সকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন নতুন জেলা প্রশাসকের কাছে অনুষ্ঠানিকভাবে দায়িত্বভার অর্পণ করেন। এ সময় নতুন যোগদানকৃত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন দায়িত্বভার অর্পণ শেষে প্রশাসনের সব কর্মকর্তাদের নতুন জেলা প্রশাসককে সহযোগিতার জন্য নির্দেশনা দেন।

খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে মো. মনিরুজ্জামান তালুকদারকে খুলনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।অপর এক প্রজ্ঞাপনে বিদায়ী খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব পদে বদলি করা হয়।মনিরুজ্জামান তালুকদার মুন্সিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২১তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরি জীবনে প্রবেশ করেন।

মেহেরপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশাসনে তার কর্মজীবন শুরু। পরবর্তীতে চরফ্যাশন উপজেলার এসিল্যান্ড, মুলাদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বরিশাল সিটি করপোরেশনের সচিব, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ও দুদক চেয়্যারম্যানের একান্ত সচিব হিসেবে বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন। প্রশাসন ক্যাডারে চাকরির আগে তিনি ২০তম বিসিএসে সমবায় ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে বরগুনার জেলা সমবায় অফিসার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ওইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন সময়ে সততা ও দক্ষতার সঙ্গে তিনি তার কর্মজীবনের অর্পিত দায়িত্ব পালন করে আসছেন।তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

কুষ্টিয়া আরও সংবাদ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে দুদক ও স্বাস্থ্য বিভাগের তদন্ত

দৌলতপুরে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

ইয়াবার টাকা দিতে না পারায় থাপ্পড়, ক্ষুব্ধ হয়ে মাদক কারবারিকে হত্যা

চীনের শি জিং কুষ্টিয়ার কলেজছাত্রীর টানে এসে হলেন সোহান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।