সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় জ্বর ও শ্বাস কষ্টে এক রোগির মৃত্যু! | চ্যানেল খুলনা

খুলনায় জ্বর ও শ্বাস কষ্টে এক রোগির মৃত্যু!

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসারত এক রোগির মৃত্যু হয়েছে। চিকিৎসকরা সন্দেহ করছেন, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তার জ্বর ও শ্বাস কষ্ট ছিলো। বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু নিশ্চিত করেছেন চিকিতসকরা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডা. সুব্রত সরকার জানান, বুধবার রাত আড়াইটায় থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত এক রোগি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। থাইরয়েড অপারেশনের কারণে তার গলায় ইনফেকশন ছড়িয়ে পড়েছিলো। রাতে তাকে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার বেলা দেড়টায় তিনি মারা যান। এসময় তার শরীরে জ্বর ও শ্বাস কষ্ট ছিলো। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ডা. সুব্রত সরকার জানান, পরিবারের সদস্যরা তাদের জানিয়েছেন, ওই রোগি কিছুদিন আগে ঢাকার মডার্ন হসপিটালে থাইরয়েডের অপারেশন হয়। অপারেশনের পর তাকে ওই হাসপাতালের আইসিইউতে রাখা হয়। আইসিইউতে থাকা অবস্থায় করোনায় আক্রান্ত এক রোগি মারা যান। পরে ওই হাসপাতাল থেকে সকলকে অন্যত্র পাঠিয়ে দেয়া হয়। তিনি সরাসরি খুলনায় এসে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে রয়েছে।

এদিকে খুমেক হাসপাতালে মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহের জন্য খুলনায় আসছেন আইইডিসিআর এর টিম । জানান খুলনা সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।