সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় জামায়াতের রুকন মোঃ খলিলুর রহমানের ইন্তেকালে মহানগরী জামায়াতের শোক | চ্যানেল খুলনা

খুলনায় জামায়াতের রুকন মোঃ খলিলুর রহমানের ইন্তেকালে মহানগরী জামায়াতের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সহ সভাপতি মোঃ খলিরুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লিবার ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার (আগস্ট) সকাল ৮.১৫ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রবিবার বাদ আসর খুলনা পাবলা সবুজসংঘ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংরাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন খালিশপুর থানা আমীর মোঃ ইকবাল হোসেন, দৌলতপুর থানা আমীর মোঃ ফোরকান উদ্দীন মিঠু, দৌলতপুর থানা সহকারী সেক্রেটারী মোশাররফ আনসারীসহ বিএনপি, জামায়াতে ইসলামী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত মুসল্লী অংশ গ্রহণ করেন। পরে তাকে নগরীর গোয়ালখারী কবরস্থানে দাফন করা হয়।

এদিকে জামায়াতে ইসলামীর রুকন মোঃ খলিলুর রহমান-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, দৌলতপুর থানা আমীর মোঃ ফোরকান উদ্দীন মিঠু।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এমইউজে খুলনা ও বিএফইউজের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।